রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বউয়ের সাজে বিদ্যা সিনহা মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বউ সেজে চমকে দিয়েছেন ভক্তদের। তবে বাস্তব জীবনের জন্য কিংবা নাটক-সিনেমায় নয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০, সিজন থ্রি। এই আয়োজনে যুক্ত হয়ে বউ সাজেন তিনি।

গত বৃহস্পতিবার গুলশানে লং বিচ সুইটস ঢাকাতে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে তৃতীয় সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিদ্যা সিনহা মিম। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২২জন ব্রাইড এবং ২২ জন মেক আপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু।

ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, জেনে খুব ভালো লাগছে যে এম বি অ্যাসোসিয়েটস ব্রাইডাল সাজ কে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। দারুণ একটি আয়োজন, খুব ভালো লাগছে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে, পরের সিজন গুলোর জন্য শুভকামনা রইলো।

আয়োজকদের পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন, সিজন ওয়ান, টু ‍থ্রি খুব সাফল্যের সাথেই সম্পন্ন হলো, সকলের বেশ সাড়া পেয়েছি। এরপরের সিজন গুলো ধারাবাহিকভাবে চলবে, সিজন-ফোরতেও থাকছে বিশেষ আকর্ষণ থাকছে” চলতি মাসের ৩০ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিজন ফোর। আগ্রহীগণ https://www.facebook.com/MBBridalFest/ এই পেজ এ যুক্ত হয়ে পরের সিজন গুলোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD