শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু রেল সেতুর যন্ত্রাংশ নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলায় ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি তাই হ্যাং শান নামক একটি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এর আগে, ওই বাণিজ্যিক জাহাজটি ১৯ নভেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

বিদেশি এমভি তাই হ্যাং শান জাহাজ এর স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলায় আসা জাহাজটিতে সেতুর ২৪৫ প্যাকেজের এক হাজার ৮৮৭ মেট্রিক টন যন্ত্রাংশ রয়েছে। বিকেলের পালা থেকেই জাহাজে
আসা ওই মালামালগুলো খালাস কাজ শুরু হয়। এরপর নদী পথে নেওয়া হবে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু রেল সেতুর জেটিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD