শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :

বলিউডের বরেণ্য অভিনেত্রী কুমকুম মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বরেণ্য অভিনেত্রী কুমকুম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিজের টুইটারে নিশ্চিত করেছেন নাভেদ জাফরি। মাদার ইন্ডিয়া, নয়া দওর-সহ একাধিক সিনেমায় অভিনয় করেন কুমকুম। গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

মাদার ইন্ডিয়া, নয়া দওর-এর পাশাপাশি কাভি আর কাভি পার, উজালা, কোহিনূর, রাজা আউর রউনক-সহ একাধিক ছবিতে অভিনয় করেন কুমকুম। খবর জি-নিউজের।
বিহারের হুসাইনাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন কুমকুম। গুরু দত্তের হাত ধরে ১৯৫৪ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD