বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

বলিউডে নাম লেখালেন আমির পুত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকার সন্তান, আমির খানের ছেলে জুনেদ খান। বাবা যখন বলিউড সুপারস্টার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, তাই ধারণা করছে সবাই।

যশ রাজ ফিল্মসের ব্যানারে ডেবিউ করবেন ২৩ বছর বয়সী জুনেদ। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

লম্বায় বাবাকেও ছাড়িয়ে গেছেন জুনেদ খান। তার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। আমির খান ও রিনা দত্তের একমাত্র পুত্র জুনেদ খান।

বড় পর্দায় আসার আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনেদ, নিজেকে তৈরি করেছেন পর্দার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে কমতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন, উত্তর দেবে সময়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD