শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

বলিউডে শাহরুখ-তাপসীর নতুন জুটি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : প্রায় দু’বছর শাহরুখ খানের কোনও নতুন সিনেমা মুক্তি পায়নি। তবে অনেক সিনেমার গুঞ্জন শোনা গিয়েছে। আর এবার বলিউড বাদশার কামব্যাক ছবিতে তার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু। খবর- সংবাদ প্রতিদিন।

পরিচালক রাজকুমার হিরানির ছবিতেই শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন তাপসী। এর আগে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজিত ছবি ‘বদলা’য় অভিনয় করেছিলেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় নিজের পছন্দের সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই নাকি তাপসীর কাজ পছন্দ হয়েছিল বলিউড বাদশার। তাই নিজের কামব্যাক ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি তাপসীকে দিয়েছেন।

জানা যায়, সোশ্যাল কমেডি ছবি তৈরি করতে চলেছে রাজকুমার হিরানি। যেখানে উদ্বাস্তু সমস্যার কথাও তুলে ধরা হবে।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের শেষ সিনেমা ‘জিরো’। ছবিতে দুই নায়িকা ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ। ২০০ কোটি টাকা বাজেটের ছবিটি বক্স অফিসে মাত্র ১৯১ কোটি টাকার ব্যবসা করে। আশাহত শাহরুখ তারপর থেকে আর নতুন কোনও সিনেমা মুক্তির কথা ঘোষণা করেননি। তবে শাহরুখের কামব্যাকের গুঞ্জন অনেক শোনা গিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD