শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বলিউডে শ্বেতার মেয়ে পলক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। অভিনেতা বিবেক ওবেরয় ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার’ নামে একটি হরর ছবি প্রযোজননা করছেন। আর সেটিতে অভিনয়ের মধ্য দিয়েই বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন পলক।

রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার’র পোস্টার শেয়ার করে পলকের বলিউড অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন বিবেক নিজেই।

ডিসেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। এটি পরিচালনা করবেন বিশাল রঞ্জন মিশ্রা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD