বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

বলিউড মাদককাণ্ড: নীরবতা ভাঙলেন অক্ষয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর ড্রাগ, নেপোটিজম, ইনসাইডার ভার্সেস আইটসাইডার-এর মতো বিষয়গুলো নিয়ে শোনা যায় নানা তর্ক-বিতর্ক।

প্রয়াত এই তারকার মৃত্যুর বিষয়টি তদন্ত করছেন এনসিবি ও ইডি। মাদককাণ্ডে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি বেশ কয়েকজন তারকার নামও।

এদিকে, সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি অক্ষয় কুমার। তবে এবার নীরবতা ভেঙে বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে কথা বললেন তিনি।

এই খিলাড়ি তারকা একটি ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। যেখানে তিনি সুশান্তের মৃত্যু, বলিউডের মাদককাণ্ড, মিডিয়া এবং ভক্তদের উদ্দেশে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে মনে কিছু কথা ঘুরছিলো। কিন্তু কিভাবে বলবো সেটি বুঝতে পারছিলাম না। আমরা নিজেদের তারকা বলি ঠিকই। তবে এই বলিউড ইন্ডাস্ট্রিকে আপনারা (ভক্ত) তৈরি করেছেন। আমরা শুধু ফিল্মের সাহায্য আমাদের দেশ ও তার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছি। যখনই আপনাদের সেন্টিমেন্টের বিষয়টি সামনে এসেছে এবং আপনারা যাই অনুভব করেছেন আমরা সেটি বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। হোক সেটি দারিদ্রতা, বেকারত্ব বা দুর্নীতি।”

যোগ করে অক্ষয় কুমার বলেন, “সুশান্তের হঠাৎ চলে যাওয়ার পর এমন কিছু বিষয় সামনে এসেছে যা আপনাদের মতো আমাকেও কষ্ট দিয়েছে। মানছি বলিউড ইন্ডাস্ট্রির কিছু মানুষ ড্রাগ দেওয়া-নেওয়ার সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে, ইন্ডাস্ট্রির সবাই এটি করে। সকলকে এক নজরে দেখবেন না দয়া করে।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD