শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

বাগদান সারলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ওপার বাঙলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো টলিউড ইন্ডাস্ট্রিতে।

অবশেষে গুঞ্জন সত্যি হলো। সোমবার (১৯ অক্টোবর) বাগদানের কাজটি সেরে ফেলেছেন ইমন চক্রবর্তী। পাত্র সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।

জানা গেছে- গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয় নীলাঞ্জন-ইমনের মন দেওয়া-নেওয়া। করোনা পরিস্থিতি না থাকলে হয়তো এই বছরই বিয়েটা সেরে ফেলতেন তারা। তবে প্রতিকূল পরিস্থিতিতে এই বছরটা শুভ কাজের জন্য বাদ রাখছেন। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই ছাদনাতলায় যাবেন সংগীতশিল্পী।

নিজের ও নীলাঞ্জনের সম্পর্কে এক সাক্ষাৎকারে ইমন বলেন, ভালোবাসার থেকেও বেশি নীলাঞ্জন তাকে আগলে রাখেন। বাবার কাছে যেমন আদরের ছিলেন, তেমনই স্বামীর কাছেও থাকবেন বলে বিশ্বাস সংগীতশিল্পীর। বিয়ের পর আলাদা কোনও পরিবর্তন আসবে না বলেই মত তার। যেভাবে এখন কাজ করছেন, তখনও একই গতিতে কাজ করে যাবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD