শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

বাপ্পিকে নিয়ে অপূর্ব-রানার যন্ত্রণা, নায়িকা নিয়ে লুকোছাপা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

যুগল নির্মাতা অপূর্ব-রানা। যৌথ পরিচালনায় ইতিমধ্যে বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার তারা ‘যন্ত্রণা’ নামের নতুন সিনেমায় নাম লেখান। এতে নায়ক হিসেবে নিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। তবে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনই বলতে চাচ্ছেন না এর নির্মাতা।

আজ ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে এর দৃশ্যধারণ শুরু করা হয় বলে রাইজিংবিডিকে জানান পরিচালক অপূর্ব।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘অনেকদিন আগেই রানা ভাইয়ের ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুন। এর আগেও অপূব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। তাদের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করছি এবারের সিনেমাতেও দর্শক নতুন কিছু পাবেন।’

সিনেমার নায়িকা প্রসঙ্গে পরিচালক রানা রাইজিংবিডিকে বলেন, ‘‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। বাপ্পিসহ অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং শুরু করে দিয়েছি।’

এদিকে একটি সূত্রে জানা গেছে, ‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা চূড়ান্ত করেছেন এর নির্মাতা। বর্তমান সময়ের একজন নায়িকাকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়। সিনেমাটির প্রথম লট শুটিংয়ের পর নায়িকার নাম ঘোষণা করা হবে। এর আগে নায়িকার নাম প্রকাশ করতে চাচ্ছেন না তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD