শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বাবর আজমের চরিত্রে আইপিএলে রোহিত শর্মা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত শর্মার কাঁধে ছড়ে দলটা এবার হয়তো স্বপ্ন দেখেছিল শিরোপা পুনরুদ্ধারের। সবশেষ ম্যাচে রোববার রাতে নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখণৌ সুপার জায়ান্টসের কাছে হেরে যায় ৩৬ রানে।

এ নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস খেলেছে ৮টি ম্যাচ, যার সবকটিতেই হেরেছে। বাকি আছে আরও ৬টি ম্যাচ। এই ছয়টি ম্যাচে জিতলেও কোনও আশা নেই রোহিতের দলের। পাঁচবারের চ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধার তো দূরে থাক, প্রথমবারের মতো লিগ পর্ব থেকেই বাদ পড়ে গেল দলটা।

এমন অবস্থা দেখা গিয়েছিল সবশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে। চলতি বছর অনুষ্ঠিত হওয়া পিএসএলে বাবর আজমের নেতৃত্ব দিয়েছিলেন করাচি কিংসকে। তার নেতৃত্বে দল বেশ বাজে ভাবে ব্যর্থ হয়ে বাদ পড়ে লিগ পর্ব থেকে। ১০ ম্যাচে করাচি জয় পেয়েছিল কেবল ১টি ম্যাচে।

দুজনেই জাতীয় দলের অধিনায়ক। অথচ ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্বের এমন বাজে পারফরম্যান্স এক করে দিয়েছে দুজনকে। শুধু নেতৃত্বেই নয়, ব্যাট হাতেও দুজনের পারফর্ম অনেকটা একই। এ যেন বাবর আজম আইপিএলে হাজির হয়েছেন রোহিতের বেশ ধরে!

সবশেষ পিএসএলে বাবর আজম দশ ম্যাচে করেছিলেন ৩৮.১১ গড়ে ৩৪৩ রান। দুটি অর্ধশতক থাকলেও ছিল না কোনও শতকের ইনিংস। রোহিত শর্মা এখন পর্যন্ত আট ম্যাচে ১৯.১২ গড়ে করেছেন ১৫৩ রান। নেই কোনও শতক বা অর্ধশতক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD