বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

‘বালিকা বধূ’র পরিচালক এখন সবজি বিক্রেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ভারতীয় চ্যানেল কালারস-এ প্রচারিত জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ছিলো রাম বৃক্ষ গারু পরিচালিত ‘বালিকা বধূ: লামহে পেয়ার কে’। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা আট বছর প্রচারিত হয়েছে সিরিয়ালটি।

চমকপ্রদ তথ্য হলো- সেই জনপ্রিয় সিরিয়ালের পরিচালককে সম্প্রতি ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে দেখা গেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রাকাশ হতেই তা রীতিমতো ভাইরাল।

করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন ঘোষণা করায় বন্ধ হয়ে গিয়েছিলো সব সিনেমা হল এবং শুটিংয়ের কাজ। যার ফলে অন্যদের মতো বেকার সময় কাটাতে হচ্ছিল ‘বালকা বধূ’র পরিচালক রামকেও। তাই সবজি বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি।

এ প্রসঙ্গে রাম জানান, “আজমগড় থেকে এসেছিলাম একটি চলচ্চিত্রের রেকর্ড করার জন্য। লকডাউন ঘোষণার সময় আমরা এখানে ছিলাম এবং তারপরে ফিরে যাওয়া সম্ভব ছিল না। আমরা যে প্রকল্পে কাজ করছিলাম তা বন্ধ হয়ে গেছে এবং নির্মাতা বলেছিলেন যে, কাজে ফিরে আসতে আরও এক বছর বা আরও বেশি সময় লাগবে।”

যোগ করে তিনি বলেন, “এরপরই আমি আমার বাবার মতো ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করার সিদ্ধান্ত নেই। আর এটি নিয়ে আমার কোনো আফসোস নেই। মুম্বাইয়ে আমার নিজের বাড়ি আছে। আশা করছি সেখানে শিগগিরই ফিরতে পারবো। সে সময় আসা পর্যন্ত যা করার করবো।”

এদিকে, পরিচালক রামের এই অবস্থা দেখার পর ‘বালিকা বধূ’র অন্যতম অভিনেতা অনুপ সোনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে টিমের অন্যদের রামের সঙ্গে যোগাযোগ করে তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD