সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

বাসাভাড়া একবার নির্ধারণের দুই বছরের মধ্যে বাড়ানো যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ঢাকার কোনো বাসায় একবার ভাড়া নির্ধারণের দুই বছরের মধ্যে ভাড়া আর না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশানে নগর ভবনে ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশবিষয়ক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি নির্দেশনা তুলে ধরে বলেন, ‘জানুয়ারি এলেই বাড়িভাড়া বাড়ানোর একটি অলিখিত রীতি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

বাড়িভাড়া বাড়ানোর যৌক্তিক সময় হলো অর্থবছরের শুরু—জুন-জুলাই। কারণ বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর দেওয়া হয়। তাই কর বাড়ানোর হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া নির্ধারণ হওয়া উচিত।’
ডিএনসিসি প্রশাসক জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী ডিএনসিসি এই নির্দেশনাগুলো জারি করেছে, যা বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয়ের জন্য প্রযোজ্য হবে।

ডিএনসিসির জারি করা নির্দেশনার মধ্যে রয়েছে
বাড়িওয়ালাকে অবশ্যই বাড়ি বসবাসের উপযোগী অবস্থায় রাখতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগ, দৈনিক গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে জানাবেন এবং বাড়িওয়ালাকে দ্রুত তা সমাধান করতে হবে।

পরিবেশবান্ধব নগর গড়তে বাড়িওয়ালার পূর্বানুমতি সাপেক্ষে বাড়ির ছাদ, বারান্দা ও সামনের খোলা জায়গায় ফুল, ফল ও সবজি চাষ বা সবুজায়নের উদ্যোগ নিতে পারবেন ভাড়াটিয়ারা।

ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও সম্পদহানির ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালাকে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে।

ভাড়াটিয়াদের অবশ্যই মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। প্রতিমাসে ভাড়া গ্রহণের পর বাড়িওয়ালাকে লিখিত ও স্বাক্ষরযুক্ত রশিদ দিতে হবে এবং ভাড়াটিয়াকে তা সংগ্রহ করতে হবে।

ভাড়াটিয়ার বাড়িতে যেকোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িওয়ালাকে ভাড়াটিয়াদের অবহিত করতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে।

দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ন্যায্য ও যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একবার নির্ধারিত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর পর্যন্ত বহাল থাকবে। আর ভাড়া বৃদ্ধির সময় নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের জুন-জুলাই মাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD