শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

বিগ বসের জন্য সালমান খান পাচ্ছেন ৪৫০ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বিগ বস ১৪। এবারের পর্বগুলো পরিচালনার জন্য তিনি সালমান খান সর্বমোট পাচ্ছেন ৪৫০ কোটি টাকা।

বিগ বস ১৪-র পর ১৫-র সিজনের জন্য পারিশ্রমিক বিপুল বাড়িয়ে দিলেন সালমান খান। জানা যাচ্ছে, বিগ বস ১৫-র জন্য তাঁকে ১৫% পারিশ্রমিক আরও বেশি দিতে হবে বলে দাবি করেন সালমান। যদিও বিগ বসের প্রযোজনা সংস্থা সালমান খানের ওই প্রস্তাবে কতটা রাজি হবেন, তা সময়ই বলবে।

২০১৮ সালে ১৬৫ কোটির বিনিময়ে গোটা সিজন শেষ করেন সালমান (Salman Khan)। গত সিজনে প্রত্যেকটি এপিসোডের জন্য সালমান ১১ কোটি করে পারিশ্রমিক নেন। চলতি সিজনে প্রত্যেক এপিসোডের জন্য ২০ কোটি করে পরিশ্রমিক নিচ্ছেন সালমান। অর্থাত বিগ বস ১৪-র জন্য সালমান মোট ৪৫০ কোটি নিচ্ছেন বলে খবর।

আর কয়েকদিনের মধ্যে বিগ বস ১৪ শেষ হয়ে যাবে। বিগ বসের ১৪-র সিজন শেষের পর ‘টাইগার পার্ট থ্রি’-র শ্যুট শুরু করবেন সালমান খান। টইগারের পাশাপাশি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামে আরও একটি সিনেমার শ্যুটিং সালমান শুরু করবেন বলে খবর।

করোনার জেরে মধ্য প্রাচ্যে শ্যুটিং করা যাচ্ছে না বলেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করতে সালমানের বেশ কিছুটা দেরি হচ্ছে বলে বলে জানা যায় সম্প্রতি। শুধু তাই নয়, টাইগার থ্রি-তে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সালমান, ক্যাটরিনার সিনেমায় ইমরান হাসমিকে ভিলেন হিসেবে দেখা যাবে বলেও জানা যায়। যা নিয়ে সালমানের অনুরাগীরা উচ্ছ্বসিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD