বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

‘বিগ বস-১৪’র প্রতিযোগী কুমার শানুর ছেলে জান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কালারস চ্যানেলে প্রচারিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের প্রথম প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হলো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানুর নাম।

ছেলের ‘বিগ বস’-এ যাওয়ার সিদ্ধান্তে অনেকটাই চমকে গিয়েছিলেন কুমার শানু। এ প্রসঙ্গে জান বলেন, “ভিডিও কলের মাধ্যমে আমি যখন বাবাকে এই সিদ্ধান্তের কথা জানাই তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ চুপ ছিলেন। পরে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি সত্যি এতে অংশগ্রহণ করতে চাইছি কিনা। খবরটি শোনার পর তিনি কিছুটা অবাক হলেও পরে আমাকে সাপোর্ট দিয়েছেন। এমনকি আমাকে কিছু টিপস দিয়েছেন।”

‌‌‘বিগ বস’-এ অংশ নেওয়া প্রসঙ্গে জান কুমার শানু বলেন, “এই শোয়ের অনেক বড় ভক্ত আমি। আমাদের দেশে প্রচারিত রিয়্যালেটি শোগুলোর মধ্যে এটি অন্যতম। শোটি প্রতিযোগী এবং আমাদের মতো নতুন প্রতিভাগুলোর জন্য যে ধরণের প্ল্যাটফর্ম সরবরাহ করে, এটি অতুলনীয়। এটি সত্যি অনেক বড় একটি সুযোগ।”

যোগ করে জান আরও বলেন, “শো থেকে আমি একটি জিনিস শিখেছি যে কেউ কখনই কোনও কৌশল করতে পারে না। এটি এতোটাই গতিশীল খেলা, যা খেলার জন্য কোনও স্থির পদ্ধতি নেই।”

মাত্র ৫ বছর বয়সে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন জান কুমার শানু। বেশ কয়েকটি জনপ্রিয় গান কাভার করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তার বাবা কুমার শানুর গাওয়া ‘দিল মেরা চুরায়া কিউ’ গানটি।

আগামী ৩ অক্টোবর থেকে কালারস চ্যানেলে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’-এর ১৪তম মৌসুম। এটি সঞ্চালনা করবেন সালমান খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD