বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

‘বিগ বস ১৪’ থেকে সালমানের ২৫০ কোটি রুপি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

ভারতের অসংখ্য রিয়েলিটি শোর মধ্যে যেটির নাম বারবার উচ্চারিত হয়, তা ‘বিগ বস’। এখনও পর্যন্ত এর ১৩টি মৌসুম প্রচারিত হয়েছে।

তবে এর মধ্যে যে মৌসুমটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো ‘বিগ বস ১৩’। এখনও পর্যন্ত টেলিভিশন রেটিং চার্টে শীর্ষে রয়েছে এই মৌসুমটি। ‍

শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’র ১৪তম মৌসুম। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে পাওয়া যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। ইতিমধ্যে ‘বিগ বস ১৪’র বেশ কয়েকটি প্রোমোর শুটিং করেছেন সালমান। জলদি প্রচারিত হবে সেগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- ‘বিগ বস ১৪’র জন্য সালমান খানকে ২৫০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে।

এ প্রসঙ্গে একটি ঘনিষ্ঠসূত্র জানায়, “ছোট পর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা সালমান খান। ‘বিগ বস ১৪’র জন্য তাকে ২৫০ কোটি রুপি দেওয়া হবে। সপ্তাহে মাত্র একদিন দুটি পর্বের শুটিং করবেন বলিউডের এই সুপারস্টার। প্রতি পর্বের জন্য তাকে দেওয়া হবে ১০ কোটি ৫০ লাখ রুপি।”

সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিলো ‘বিগ বস ১৪’। যার জন্য মুম্বাইয়ের ফিল্মসিটিতে সেটও তৈরি করার কাজ শুরু করা হয়েছিলো। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের বৃষ্টি। ফলে পিছিয়ে গেছে কাজ। তাই অক্টোবর থেকে কালারস-এ প্রচারিত হবে অনুষ্ঠানটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD