শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :

‘বিগ বস-১৫’তে রিয়া চক্রবর্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

ভারতের অসংখ্য রিয়েলিটি শোর মধ্যে যেটির নাম বারবার উচ্চারিত হয়, তা ‘বিগ বস’। এর পেছনে অবশ্য নানা বিতর্কিত কারণও রয়েছে। এখনও পর্যন্ত এর ১৪টি মৌসুম প্রচারিত হয়েছে।

শোনা যাচ্ছে- শিগগিরই এর ১৫তম মৌসুম নিয়ে হাজির হতে যাচ্ছেন সালমান খান।

‌‘বিগ বস’ আর বিতর্ক থাকবে না তা মোটেও হতে পারে না। শোনা যাচ্ছে- অনুষ্ঠানির ১৫তম মৌসুমে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলার তদন্তের জেরে বেশ কিছুদিন কারাগারেও কাটাতে হয়েছিলো রিয়াকে। এমনকি বলিউডের এই অভিনেত্রী সুশান্তকে মাদক দিতেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, ‘বিগ বস-১৫’তে চমক হিসেবে শুধু রিয়া চক্রবর্তী নয়, রয়েছেন সালমান খানের ‘তেরে নাম’ ছবির নায়িকা ভূমিকা চাওলা।

এছাড়াও ‘বিগ বস-১৫’র প্রতিযোগীদের নামের তালিকায় রয়েছেন নহা মারদা, গুলকি জোশি, দিভিয়াঙ্কা ত্রিপাঠি, বিবেক দাহিয়া, সানায়া ইরানি, আনুশা দানদেকার, দিশা ভাখানি, নিয়া শর্মা, মহসিন খান, পার্থ সামথান, ক্রুষ্ণা অভিষেক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD