শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম রায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতির মাধ্যমে স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই শিল্পী।

বিবৃতিতে অনুপম বলেন, “আমরা- অনুপম ও পিয়া দু’জনে মিলে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্বাধীনভাবে বন্ধু হিসেবে থাকবো আমরা।”

তাদের দীর্ঘদিনের পথচলাকে ‘সুন্দর’ আখ্যা দিয়ে জনপ্রিয় এই গায়ক আরও বলেন, “আমাদের এই যাত্রা ছিল নানা অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতিতে ভরা। যদিও ব্যক্তি হিসেবে মত পার্থক্যর কারণে, আমরা ভেবেছি স্বামী-স্ত্রী হিসেবে ভিন্ন হয়ে যাওয়াই আমাদের জন্য মঙ্গল। আগেও যেমন ভাল বন্ধু ছিলাম আমরা ভবিষ্যতেও তেমনই থাকব। একে অন্যের সঙ্গে জুড়ে থাকব সব সময়।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD