শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিচ্ছেদের ভয়ে বিয়ে করছেন না মিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী একের পর এক ছবি করে হিট লিস্টে নাম লিখিয়েছেন। বর্তমানে কাজ নিয়েই সব ব্যস্ততা তার। এর বাইরে যেটুকু সময় পান, পরিবারকে সময় দেন।

এদিকে তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন।

অথচ এ অভিনেত্রী নিজেকে এখনো হ্যাপিলি সিঙ্গেল রাখছেন। বিয়ে নিয়ে তার ভাবনা অনেকটাই নেতিবাচক। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের মনের কথা। এতে দেখা যাচ্ছে, বিয়ের আগেই ডিভোর্সের ভাবনা মিমির মাথায় ঘুরপাক খাচ্ছে।

অভিনেত্রীর ভাষ্যমতে, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন প্রশ্ন হলো—সে কারণেই কি ছাদনাতলায় যেতে রাজি হচ্ছেন না মিমি? হ্যাঁ, এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে লেখা—৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে।

ধারণা করা হচ্ছে, বিষয়টি মজার ছলেই লিখেছেন অভিনেত্রী।

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম মজাদার পোস্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন নায়িকা।
ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তার। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল ভয়েস ওভার।

তাতে শোনা গেল, ‘এখনো আমার ছেলেমানুষি শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, বুঝতে পারছি না দুনিয়া দ্রুতগতিতে চলছে নাকি আমি ধীরগতিতে?’
খুব শিগগিরই বলিউডে জার্নি শুরু করছেন মিমি চক্রবর্তী। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে চলতি বছরেই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD