শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিজ্ঞাপনচিত্রে আইরিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন আইরিন। তারই ধারাবাহিকতায় এবার হাসপাতালের একটি বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। এটি নির্মাণ করেছেন রাজীব রসূল।

গত সপ্তাহে হাসপাতালটিতে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। খুব শিগগির এটি অনলাইনে প্রচার হবে বলে জানান আইরিন।

চিত্রনায়িকা আইরিন বলেন, ‘এর আগে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছি। এবারই প্রথমবার কোনো হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হলাম। হাসপাতালটি দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দিয়ে তাদের সুচিকিৎসা দেবে। দেশে এ ধরনের হাসপাতাল খুব সম্ভবত এটাই প্রথম।’

আইরিন অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় রয়েছে—অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ও রাজা দীপ্ত ব্যানার্জি পরিচালিত ‘শিবারাত্রি’ সিনেমা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD