শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

বিভ্রান্তিতে মেহজাবিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

কুরবানি ঈদের জন্য নির্মিত নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তিনি ‘বিভ্রান্তি’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। এর গল্প লিখেছেন মনিরুল ইসলাম রুবেল ও পরিচালনা করেছেন আশিকুর রহমান।

ঈদের জন্য এ পর্যন্ত যে কটি নাটকের কাজ শেষ করেছেন মেহজাবিন তারমধ্যে বিভ্রান্তি’র গল্প বেশ ব্যতিক্রম বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু গল্পে কাজ করে তৃপ্তি পাই। বিভ্রান্তি তেমনই একটি নাটক।

আশা করি দর্শকের ভালো লাগবে। এদিকে রোজার ঈদের পর পরই মেহজাবিন দেশের বাইরে গিয়েছিলেন। দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে। সম্প্রতি ৩৮ দিন পর তিনি শুটিংয়ে ফেরেন। এদিকে এরইমধ্যে অনন্য ইমনের পরিচালনায় ‘অ্যাম্বুলেন্স ড্রাইভার’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন মেহজাবিন। নাটকটিতে তিনি ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন।

এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রোবাস ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র! আশা করি ভালো লাগবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD