শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিরাট-আনুশকার ঘরে আবারও নতুন অতিথি আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

বলিউড তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির সংসারে আবারও নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। অর্থাৎ, তারা দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। তাদের মেয়ের ভামিকা কোহলির বয়স দুই বছর। এরই মধ্যে এমন সুখবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে।

কয়েক মাস ধরেই অনুশাকা নিজেকে সব কিছু থেকে এক প্রকার আড়ালেই রেখেছেন। এমনকি তার স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও যাচ্ছেন না।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’পরিবেশিত এক খবরে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুশকাকে। সে সময়ে বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি, এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসে।

কোহলি দম্পতি আগেরবারের মতোই এ খুশির সংবাদের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুশকার।

আনুশকা-কোহলির সংসারে ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম হয়। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তারা। এরই মাঝে কোহলি পরিবারে খুশির খবর। এতে তাদের ভক্ত-অনুরাগীরাও বেশ আনন্দিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD