রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :

বিরুশকাকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে গাভাস্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বৃহস্পতিবার রাতে কে এল রাহুলের দুটি ক্যাচ মিস করেন বিরাট কোহলি। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৬৯ বলে ১৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ওপেনার। রাহুলের অপরাজিত এই ইনিংসে ২০৫ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংস। বিরাট মাত্র ১ রান করতে সক্ষম হন। স্লো ওভার রেটের জন্য আরসিবি অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানাও করা হয়। সব মিলিয়ে বাজে একটি রাত কেটেছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। বিরাট ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাঞ্জাবকে ৯৭ রানের বিশাল জয় এনে দিয়েছেন কে এল রাহুল। অন্যদিকে বিপরীতধর্মী পারফর্মেন্স কোহলির।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাহুল ৮৩ রানে ও ৮৯ রানে থাকাকালীন দুটি ক্যাচ ছেড়ে দেন বিরাট। ব্যাট হাতে পাঁচটি বল নষ্ট করে মাত্র ১ রান তুলতে সক্ষম হন তিনি।

পর পর দুই ম্যাচে সুবিধা না করতে পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের স্বীকার হতে হয় আরসিবি দলপতিকে। তবে সবকিছুকে ছাড়িয়ে সুনীল গাভাস্কারের মন্তব্যটি সামনে চলে আসে।

ধারাভাষ্যকারের দায়িত্ব পালনকালে গাভাস্কার বলেন, ‘কোহলি লকডাউনে শুধু অনুশকার বলেই অনুশীলন করেছেন।’

করোনায় সব স্থগিত হয়ে যাওয়ার পর বিরাট একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে নিজেদের বাসভবনে স্ত্রী অনুশকার বলে ব্যাট করতে দেখা যায় তাকে। অন্যদিকে লকডাউনের মাঝে অনুশকার গর্ভবতী হওয়ার খবর সামনে আসে।

গাভাস্কার আসলে কোন বিষয়টি নিয়ে এই মন্তব্য করেছেন, তাই নিয়ে তোলপাড় জনপ্রিয় এই জুটির সমর্থকদের মধ্যে।

এমন মন্তব্যের জন্য গাভাস্কারকে দ্রুত ধারাভাষ্যকার হিসেবে সরানোরও দাবি তুলেছেন। কেউ কেউ এমন মন্তব্য শুনে গাভাস্কারের মুখও ভেঙে ফেলতে চাইছেন!

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD