রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বিরুষ্কার ভালোবাসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বয়সের ক্যালেন্ডারে যোগ হয়েছে আরও একটা বছর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্ত্রী আনুশকা শর্মা ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের নিয়ে দুবাইতে ৩২তম জন্মদিনের কেক কেটেছেন বিরাট।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কোহলির জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করা হয়ছে।

স্বামীর জীবনের বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন আনুশকা শর্মা। যেখানে কালো রঙের পোশাকে দেখা গেছে এই তারকা দম্পতিকে। এর ক্যাপশনে লাভ ইমোজি দিয়েছেন বিরাটপত্নি।

বিরুষ্কা দম্পতির ছবিটির নিচে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, তাহিরা কাশ্যাপ, মৌনি রয়, সোনালি বেন্দ্রেসহ বলিউড ইন্ডাস্ট্রির আরও বেশ কয়েকজন তারকা।

আজ (৬ নভেম্বর) আইপিএলের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD