শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

বিশেষ দিনের আগে সুখবর পেলেন তাহসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের ৪১তম জন্মদিন আজ ১৮ অক্টোবর। বিশেষ এই দিনের আগে সুখবর পেলেন এ অভিনেতা। দীর্ঘদিন করোনায় ভোগে সুস্থ হওয়ার খবর পেয়েছেন শেষ পর্যন্ত। শনিবার সন্ধ্যায় জানলেন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এ তথ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করে নেন তাহসান।

তাহসান লিখেছেন– ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এ জন্য প্রশান্তির হাসি। আর এই পেজে আজ হঠাৎ দেখছি ৮০ লাখ মানুষ, এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। এর পর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন জনপ্রিয় এ গায়ক।

মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছিলেন তাহসান। এতে তার সহশিল্পী তানজিন তিশার করোনাভাইরাস ধরা পড়ার পর থেকেই কোয়ারেন্টিনে ছিলেন তাহসান। এরপর পরীক্ষা করা হলে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট হাত পান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD