শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

বিয়ের আগেই রণবীরের সঙ্গে থাকার কারণ জানালেন আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ব্যক্তিগত জীবনে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তবে গত এপ্রিলে বিয়ের আগে থেকেই একসঙ্গে থেকেছেন এই জুটি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

আলিয়ার মতে, লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরো ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।

বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে রণবীর ও আলিয়ার প্রেমের শুরু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন এই জুটি। এরপর গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD