শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বৈরী আবহাওয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে টাইগারদের প্রস্তুতি ম্যাচ বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে টেক্সাসের ডালাসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা, এরপর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD