বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের চেয়েও বেশি নিষ্ঠুরতার শিকার বার্সা- মুলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বায়ার্ন মিউনিখের ক্ষুরধার আক্রমণভাগ খুব চেনা ফুটবল দুনিয়ার কাছে। সেটা আরও একবার প্রত্যক্ষ করল ফুটবল প্রেমীরা। তবে সেটা ভয়ানকভাবে।

বাভারিয়ানদের আক্রমণের তোড়ে অসহায় হয়ে পড়েছিল বার্সেলোনা। আর বায়ার্ন দেখিয়েছে তাদের ভয়ানক রূপ। বার্সাকে দুর্বল দলে পরিণত করতে পুরো কৃতিত্বের দাবীদার কোচ হানসি ফ্লিক। তার জার্মান জায়ান্ট ক্লাবের ফুটবল জাদুর কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের লজ্জাজনক হারের রেকর্ড গড়েছে বার্সা।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই বিজয়ী দলে ছিলেন ৩০ বছরের টমাস মুলার। এ তারকা মিডফিল্ডারের মতে, ব্রাজিলের সেই হারের ম্যাচে জার্মানির চেয়ে এ ম্যাচে আরও বেশি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে বায়ার্ন। পুরো ম্যাচে শাসন করে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।

বায়ার্ন প্লেমেকার মুলার বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা ঠিক এভাবে আধিপত্য বিস্তার করে খেলতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আজ রাতে (শুক্রবার রাতে) আরও বেশি নিষ্ঠুরভাবে আমরা প্রতিপত্তি দেখিয়েছি।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD