শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দু’নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ডাকবাংলো মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক লাকি বেগম (২৫) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার সোহেল মিয়ার স্ত্রী। এছাড়া গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়া অপর নারীর নাম শান্তা আক্তার (১৮)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সেনারবাদী এলাকায়। তার বাবার নাম লাল মিয়া।

এ বিষয়ে ওসি মো. আসলাম হোসেন জানান, জেলা শহরের ডাকবাংলো মোড়ে মাদক কেনা-বেচা হচ্ছে – এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বিকেলে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD