শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

বড় কিছু আসতে যাচ্ছে: অভিমন্যু চট্টোপাধ্যায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ভাঙতে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার! এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের সঙ্গে তোলা পুরানো একটি ছবি ও ভিডিও শেয়ার করে অভিমন্যু লিখেছেন- “বড় কিছু আসতে যাচ্ছে।”

১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী-রাজীবের ডিভোর্স হয়। এরপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।

অভিমন্যু এই পোস্ট শ্রাবন্তী-রোশনের সম্পর্ক নিয়ে আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পর্ক ভাঙতে চলেছে? নাকি এই সাসপেন্স নতুন কোনও ঘোষণার আগে চাঞ্চল্য সৃষ্টি করার হাতিয়ার মাত্র এখন সেটি দেখার অপেক্ষা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD