শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :

ভাইরাল আমির-কিরণের নাচের ভিডিও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

সম্প্রতি ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত করেছিলেন। যেখানে তারা এটিও জানিয়েছিলেন, তাদের মধ্যে আর স্বামী-স্ত্রীর সম্পর্ক না থাকলেও কাজের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।

আর তারা যে কথা দিয়েছেন সেই কথাটির প্রমাণও দিয়েছেন। বিচ্ছেদের পরও সাবেক এই দম্পতি সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের জন্য লাদাখের ওয়াখা গ্রামে গিয়েছিলেন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমির। পাশাপাশি এটির সহ-প্রযোজনার দায়িত্বে আছেন কিরণ রাও।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাবেক এই দম্পতির একটি ভিডিও। যেখানে লাদাখের ওয়াখা গ্রামবাসীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাদের। নাচের জন্য তাদের ঐতিহ্যবাহী পোশাকও পরেছিলেন তারা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাবেক এই দম্পতিকে একজন কৃষক দম্পতি নাচের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছেন আর সেটি অনুসরণ করছেন আমির-কিরণ।

আমির-কিরণের এই ভিডিওটির পাশাপাশি ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও যেখানে আমির খানকে ওয়াখা গ্রামের বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD