শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

ভারতের চলচ্চিত্র উৎসবে তৌকীরের দুই ছবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

অভিনয় ও নির্মাণ দুই মাধ্যমেই সমানভাবে কাজ করছেন তৌকীর আহমেদ। বিশেষ করে ছবি নিয়েই ব্যস্ত বেশি। নির্মাণ করছেন ‘স্ফুলিঙ্গ’ নামে একটি ছবি।

এদিকে তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ও ‘ফাগুন হাওয়ায়’ নামে দুটি ছবি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে বলে জানিয়েছেন এ অভিনেতা।

এ উপলক্ষে তৌকীর আহমেদ ২১ জানুয়ারি গোয়ায় গেছেন। ছবি দুটি প্রদর্শনীর সময় সেখানে তিনি উপস্থিত থাকবেন। এরপর ২৫ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, প্রতি বছরই এ উৎসবে বাংলাদেশের ছবি প্রদর্শিত হয়। এবারও আমার ছবিসহ বাংলাদেশের আরও কয়েকটি ছবি প্রদর্শিত হবে। এবারের উৎসবে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এটা আমাদের জন্য সম্মানের।

উৎসব থেকে ফিরেই তার নির্মিত নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর শুটিং নিয়ে ব্যস্ত হবেন। পাশাপাশি তার পরিচালিত ‘রূপালি জোছনায়’ ধারাবাহিক নাটকেরও কাজ করার কথা রয়েছে।

এছাড়া আগামী ঈদের জন্য নতুন একটি এক খণ্ডের নাটক পরিচালনা করবেন তৌকীর আহমেদ। তিনি বঙ্গবন্ধুর বায়োপিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD