আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলঙ্গানার শ্রীশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার ভোরে দিকে লাগা এই আগুনে আটকে রয়েছেন ৮ জন কর্মী।
আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রাথমিক ভাবে জলবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট ১৯ জনের আটকে থাকার খবর পাওয়া যায়। এরইমধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জন এখনও আটকে আছে।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আটকে পড়াদের উদ্ধার করতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে (এনডিআরএফ) ডেকে পাঠানো হয়েছে।
লাইট নিউজ