শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এখন ‘জাওয়ান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ধারণা আগে থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিয়েছে। বলিউডের বক্স অফিসে তাণ্ডব চালিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিলো শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতে এর কালেকশন ছাড়িয়েছে ৫৪৬ কোটি রুপি।

এর আগে সর্বোচ্চ কালেকশনের রেকর্ডটি ছিল শাহরুখ খানেরই ছবি ‘পাঠান’র দখলে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই ছবি ভারতে ৫৪৩ কোটি রুপি কালেকশন করেছিল। সেই অংককে মাত্র ১৭ দিনেই টপকে গেলো অ্যাটলি কুমার নির্মিত ছবিটি।

মুক্তির পর থেকেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছে ‘জাওয়ান’। যেমন- সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন (৭৫ কোটি রুপি), সর্বোচ্চ এক দিনের কালেকশন (৮০ কোটি রুপি) ও সর্বোচ্চ ওপেনিং উইক (৩৮৯ কোটি রুপি)। শুধু তাই নয়, এটি এখন সবচেয়ে দ্রুত সময়ে যথাক্রমে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা হিন্দি সিনেমা।

এদিকে বিশ্বব্যাপী কালেকশনেও নয়া নজির তৈরি করেছে ‘জাওয়ান’। কম সময়ে ৪০ মিলিয়ন ডলার কালেকশন করেছে এটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত নাগাদ ছবিটির বৈশ্বিক কালেকশন দাঁড়ায় ৯৮৯ কোটি রুপিতে। অর্থাৎ আজ রবিবারই (২৪ সেপ্টেম্বর) এটি হাজার কোটির সদস্য হয়ে যাচ্ছে।
ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এখন ‘জাওয়ান’
বলা বাহুল্য, শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি একই বছরে দুটো হাজার কোটি রুপি কালেকশনের ছবি উপহার দিয়েছেন। এর মাধ্যমে যেন আবারও প্রমাণ করলেন, তিনি ভারতীয় সিনেমার বাদশাহ।

উল্লেখ্য, ৩০০ কোটি রুপি বাজেটের ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD