শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপন হবে : শিল্পমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সারা দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদী পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে আয়োজিত এমএইচআই, সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রণালয়ের জাকিয়া
সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, সারা দেশেই গ্যাসসহ জ্বালানি সংকট রয়েছে। সেসব বাধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে আমদানি করতে হলেও অচিরেই সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD