শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :

মনপুরার পর পাপ পুণ্য নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ‘পাপ পুণ্য’ নামে একটি সিনেমা নিয়ে ২০ মে প্রেক্ষাগৃহে আসছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

ঈদের পর এটি দিয়েই নতুন সিনেমার মুক্তির পর্দা উঠছে। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি উত্তর আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ‘পাপ পুণ্য’র মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’খ্যাত চঞ্চল চৌধুরী।

এ কারণেই সিনেমাটি নিয়ে দর্শকের পাশাপাশি তিনিও বেশ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেলিম ভাইয়ের সিনেমায় অনেকদিন পর ফিরলাম। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, মনপুরার মতো সুপারহিট হবে কিনা এটি।

আমি বলব, মনপুরা আর পাপ পুণ্য দুটি একেবারেই আলাদা সিনেমা। সময় এবং প্রেক্ষাপটও আলাদা। একটির সঙ্গে আরেকটির তুলনা করা ঠিক হবে না। পাপ পুণ্য হয়তো আগেরটির চেয়ে আরও অনেক বেশি সফলতা পেতে পারে, আবার নাও পেতে পারে। তবে সিনেমাটি দর্শকরা উপভোগ করবেন-এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD