শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

মহারাজার সঙ্গে কঙ্গনার নৈশভোজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

দীর্ঘদিন ধরেই মানালিতে অবস্থান করছেন কঙ্গনা রনৌত। মাঝে একবার মুম্বাই ফিরে আসলেও আবার মানালিতে পরিবারের কাছে ফিরে যান বলিউডের এই অভিনেত্রী। সেখানেই কিছুদিন আগে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে ভাইয়ের বিয়ে দিয়েছেন কঙ্গনা। যার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি।

চমকপ্রদ তথ্য হলো- নালাগড়ের মহারাজা বিজেন্দ্র সিং ও তার পরিবারের সঙ্গে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন কঙ্গনা রনৌত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কঙ্গনার জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন বিজেন্দ্র সিং। সেখানেই বোন রঙ্গোলি চান্দেল ও পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- কিছুদিন পরই নাকি মুম্বাই ফিরবেন কঙ্গনা রনৌত। এ কারণে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মহারাজা বিজেন্দ্র সিং তার ঘনিষ্ঠ বন্ধুদেরই একজন।

মহারাজা বিজেন্দ্র সিংয়ের সঙ্গে আড্ডা দেওয়ার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রঙ্গোলি চান্দেল। যেখানে দেখা যাচ্ছে, ড্রিংসের গ্লাস হাতে চেয়ারে বসে রয়েছেন কঙ্গনা রনৌত। সামনে জ্বলছে বোনফায়ার। আর তার আশেপাশে ঘিরে রয়েছেন অন্যরা।

নৈশভোজের নিমন্ত্রণ জানানোর জন্য মহারাজা বিজেন্দ্র সিংকে ধন্যবাদ জানিয়েছেন রঙ্গোলি চান্দেল।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD