শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, একই পরিবারের ৪ জন ‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

মাকে নিয়ে ১২৫ তলায় সুজানা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর। ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন! কার্যত লকডাউনের পুরোটা সময় সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। বৈশ্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশে ফেরেন জনপ্রিয় এই মডেল।

দেশে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই ফের আরবীয় ওই দেশে উড়াল দেন। এর মধ্যেই বনানীতে বন্ধ হয়ে যাওয়া সুজানা’স ক্লোসেট যৌথভাবে নতুন করে চালু করেন। এরপর মাকে নিয়ে দুবাইয়ে চলে যান। গতকাল মধ্যপ্রাচ্যের ঝলমলে ওই শহরের ১২৫ তলায় দেখা গেল সুজানাকে।

মিডিয়া বিদায় প্রসঙ্গে সুজানা বলেন, তিন বছর আগে বুটিকস ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। সে জন্য বছরে দু-একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরো সরে যায়। গত তিন বছরে দু-একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে কী, প্রথম দিকে কাজের যেমন পরিবেশ ছিল, এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না।

মিডিয়াকে বিদায় দিয়ে এখন দুবাইয়ে রয়েছেন সুজানা। সেখানে তিনি কত দিন থাকবেন, তা নিশ্চিত করে জানাননি। দুবাইসহ আরব আমিরাতের কয়েকটি শহরে সুজানার আত্মীয়-স্বজন রয়েছে। সেখানেই সময় অতিক্রম করছেন। মাকে নিয়ে স্বজনদের সঙ্গেই রবিবার বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ আল খলিফার ১২৫ তলায় দেখা গেল বাংলাদেশি এই মডেল কন্যাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD