বলিউডের মাদককাণ্ডে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংকে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
তবে এখনও পর্যন্ত এনসিবি’র পক্ষ থেকে কোনো তলব পাননি বলে দাবি করেছেন রাকুল প্রীত সিং।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করতে হায়দ্রবাদে গিয়েছিলেন রাকুল প্রীতি সিং। সেখান থেকে ফিরে বলিউডের এই অভিনেত্রী জানান, মুম্বাই ফিরে বা হায়দ্রাবাদে থাকাকালীন তিনি এনসিবি’র কোনো সমন পাননি।
লাইটনিউজ