শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

মাদক কাণ্ডে ফাঁসতে পারেন শাহরুখ-রণবীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

তারকাদের মাদকের ব্যবহার নিয়ে বেশ সরগরম বলিপাড়া। ইতোমধ্যে মাদক কেনা ও সরবরাহের দায়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এছাড়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীতি সিংকে মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক ভাস্কর দাবি করেছে, বলিউড কিং শাহরুখ খান, অভিনেতা রণবীর কাপুর, অর্জুন রামপাল, দিনো মরেয়াকে মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। এই অভিনেতাদের সম্পর্কে আরো বিস্তারিত খোঁজ নেওয়ার পর তাদের তলব করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিবি’র একজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিতে এই তথ্য জানিয়েছেন।

এর আগে এবিপি নিউজ জানায়, খুব শিগগির বলিউডের প্রথম সারির চারজন অভিনেতাকে তলব করবে এনসিবি। তাদের নাম ইংরেজি অক্ষর ‘এস’, ‘আর’, ‘এ’ ও ‘ডি’ দিয়ে শুরু।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বলিউডে মাদকের ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এনসিবি। জানা গেছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র কর্মকর্তাদের কাছে মাদক সেবন করেন এমন ৫০ জন বলিউড তারকার তালিকা রয়েছে। একে একে সবাইকে তলব করবে এনসিবি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD