শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালতে।

এছাড়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১ লাখ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে।

শুধু তাই নয় থানায় জমা রাখতে হবে পাসপোর্টও। এছাড়া মুম্বাইয়ের বাইরে যেতে হলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। আর দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় তাকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD