বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক যোগে আরও এক অভিনেত্রী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

সুশান্তের মৃত্যুর পর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে মাদকের যোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি অভিনেত্রী রাগিণী দ্বিবেদীকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এবার গ্রেপ্তার আরেক কন্নড় অভিনেত্রী সঞ্জনা গালরানি। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদকযোগে গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেত্রীকে।

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি-র অফিসাররা সকালে সঞ্জনার ইন্দিরা নগরের বাড়িতে হানা দেয়। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় সিসিবি-র অফিসে। সেখানে খানিকটা সময় জেরা করা হয় তাকে।

কয়েকদিন ধরেই সঞ্জনার গতিবিধি সিসিবি-র নজরে ছিল। সঞ্জনা গালরানির বন্ধু পেশায় আবাসন ব্যবসায়ী রাহুলকে মাদক যোগের অভিযোগে মামলা দায়ের হওয়ার পর থেকে আরও বেশি নজরে পড়ে যান সঞ্জনা।

আদালত থেকে সার্চ ওয়ারেন্ট পাওয়ার পরেই অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। জানান বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার সন্দীপ পাটিল।

২০০৬ সালে তামিল ছবিতে অভিষেক ঘটে সঞ্জনার। কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। এর আগে গেল শুক্রবার মাদক-যোগের অভিযোগে গ্রেপ্তার হন অভিনেত্রী রাগিণী দ্বিবেদী। এখনও পর্যন্ত মাদক যোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD