শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মালয়েশিয়ায় পুরস্কার জিতল ‘কাঠগোলাপ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং সেখানে সিনেমাটি ‘বেস্ট ডেব্যু ফিচার ফিল্ম’ হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করে। আর এবার এটি মালয়েশিয়ায় পুরস্কৃত হলো। বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে।

সিনেমাটি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়। সেখানে এটি ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কার জিতে নিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আন্তরিক অভিবাদন জানাই।

আমাদের সিনেমাটি দেশে দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, এটি খুবই প্রেরণা আমাদের জন্য।”
অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD