বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের কারণে অভিবাসনের পাসকার্ড থাকা প্রবাসীদেরও প্রবেশ করতে দিচ্ছে না মালয়েশিয়া। দেশটির নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরও ৯টি দেশকে যোগ করা হয়েছে।

মঙ্গলবার মালয়েশিয়ার সরকার জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অভিবাসন পাস হোল্ডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিকায় যুক্ত হচ্ছে আরও ৯টি দেশ। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি সেই দেশগুলো এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ভেতর স্থায়ী অভিবাসী এবং শিক্ষার্থীদেরও যুক্ত করা হবে।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭৪ জন ও মৃত্যু হয়েছে ১২৮ জনের। করোনা মহামারীর শুরুর দিকে মার্চ মাস থেকেই মালয়েশিয়ায় পর্যটক ও বাণিজ্যিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD