শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মাস্টার্স পাসে ৬০ হাজার বেতনের চাকরির সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি। মাসে বেতন ৬০ হাজার টাকা। বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমাসহ অন্যান্য সুবিধাও মিলবে।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিবিএফ ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম প্রোগ্রাম ম্যানেজার। এ পদে কতজন নিয়োগ পাবেন তা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদনের যোগ্যতা : ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে মাস্টার্স পাস হতে হবে আগ্রহী প্রার্থীদের। এমফিল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিশু স্বাস্থ্য, মেটারনাল নিউট্রিশন-বিষয়ক সম্যক ধারণা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমা : আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

বেতন ও সুযোগ-সুবিধা : প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি মিললে মাসে বেতন ৬০ হাজার টাকা। বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে।

আবেদনের শেষ তারিখ : ১১ সেপ্টেম্বর, ২০২১

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD