শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

মা হচ্ছেন পিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মা হতে চলেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সেই শুভক্ষণের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। বৃহস্পতিবার রাতে ফেইসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানান অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পিয়া লেখেন, “ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি।”

এ খবর জানার পর তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন পিয়াকে।

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু জান্নাতুল পিয়ার। এরপর দেশ-বিদেশের একাধিক প্রতিযোগিতায় পুরস্কৃত হন।

সম্প্রতি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি।

পিয়া অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অব সামারা, ছিটমহল প্রভৃতি। এছাড়া বিজ্ঞাপন, নাটক, ট্রাভেল শো ও ক্রিকেট সঞ্চালনায় পরিচিত মুখ পিয়া।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD