বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মা হচ্ছেন পূজা ব্যানার্জি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন তারকা দম্পতি পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা।

বিষয়টি নিশ্চিত করে পূজা বলেন, “জীবনের নতুন এই অধ্যায়ে পা রাখতে পেরে আমরা দু’জনেই আনন্দিত। এই মুহূর্তে আমি ব্যক্তিগত সময়গুলো উপভোগ করছি। এমনকি গত এপ্রিল থেকে আমি ঘরের বাহিরেও বের হচ্ছি না।”

কাজে ফেরা প্রসঙ্গে পূজা বলেন, “আমি গর্ভাবস্থায়ও কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম, তবে করোনাভাইরাস মহামারির কারণে আমার এখন ঘরে থাকা জরুরি বলে মনে হয়েছে। পরের বছর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে। আশা করি, মহামারিটি ততক্ষণে শেষ হয়ে যাবে।”

১১ বছর মন দেওয়া-নেওয়ার পর গত এপ্রিলে রেজিস্ট্রি বিয়ে করেছেন পূজা-কুনাল। তবে সন্তানের জন্মের পর বড় আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূজা।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে কিছুই হয়নি। এমনকি এই মহামারির জন্য আমাদের রেজিস্ট্রি বিয়েতে আমার মা উপস্থিত থাকতে পারেননি। তবে আমাদের সন্তানের জন্মের পর ধুমধাম আয়োজন করে সাত পাকে বাঁধা পড়বো আমরা।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD