অভিনেত্রী শার্লিন ফারজানা ৯ মাস আগের বিয়ে করার খবর জানান গেলো অক্টোবরে। এবার সেই খবরে ১ মাস পর মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী।
গেলো রোববার (১ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন শার্লিন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানের নাম রেখেছেন ইয়াসিন এহসান।
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি। জাগো চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। সম্প্রতি শার্লিন অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি মুক্তি পেয়েছে।
২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ শার্লিন ফারজানা।
লাইটনিউজ