বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

আইনি ঝামেলায় পড়লেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমো। মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন এক তরুণী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মিমোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন ওই তরুণী।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা গেছে- ২০১৫ সালে মিমো ওই তরুণীকে বাড়িতে ডেকে মাদক মিশ্রিত খেতে দেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে সেই সুযোগে মিমো তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এরপর চার বছর সম্পর্ক ছিলো তাদের। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মিমো। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। সেকথা মিমোকে জানালে বিয়ে করতে অস্বীকার করেন তিনি। গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। তবে তাতে রাজি না হওয়ায় ওই তরুণীকে না জানিয়ে ওষুধ খাইয়ে মিমো তার গর্ভপাত করান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD