শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :

মিলন-মমর ‘আরাধ্য’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

এক দম্পতি জারা-দীপু। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে। একদিন জারা জানায়, সে মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। তবে পরমুহূর্তেই তার পৃথিবী ওলোটপালোট হয়ে যায়।

দীপুর প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারিয়েছিল। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে এ ঘটনার কথা। তবে স্বামীকে সারাক্ষণ সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা থাকে তার। দীপু চায়নি দ্বিতীয়বার ঘর করতে। তবে ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার।

স্বামীর প্রথম স্ত্রীর এত গল্প, এত কথা জারাকে অসুস্থ করে দেয়। একা থাকলে সে মৌকে দেখতে পায়। কথা বলে। দীপু মৌকে ভুলতে পারেনা, আবার জারাকে ভালোবাসতেও পারেনা। এই মন:স্তাত্বিক টানাপড়েন নিয়েই নির্মিত হয়েছে ‘আরাধ্য’ নাটকের গল্প।

রুম্মান রশীদ খান-এর লেখা এ নাটকটি পরিচালনা করেছেন সজিব চিশতি। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকার সহ আরো অনেকে। প্রযোজনা করেছে এস এইস ভিশন।

বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘আরাধ্য’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD