শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। আসছে ১ সেপ্টেম্বর এটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

জানা গেছে, এরই মধ্যে সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেয়ার জন্য বুকিং এজেন্টরা এরই মধ্যে সব রকমের প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে।

প্রযোজক অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ চার দশক থেকে চলচ্চিত্রের সাথেই আছি, কিন্তু প্রযোজনায় আসা হয়নি। এ সময়ে এসে মনে হলো চলচ্চিত্রের জন্য কিছু করতে হবে। সেই ইচ্ছা অনুযায়ী সিনেমা প্রযোজনায় নাম লেখানো হলো।

ডিপজল অভিনীত নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’ নিয়ে আনোয়ার বলেন, আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এ সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়া আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD